November 28, 2026, 1:53 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সমর্থনে যুদ্ধজাহাজের বহর পাঠাচ্ছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের বহর পাঠাচ্ছে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন জানানোর জন্য পেন্টাগন এই পদক্ষেপ নিয়েছে।

মার্কিন জাহাজ বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সাথে রয়েছে আরো পাঁচটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরাইলের চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে তেল আবিবের কাছে পেন্টাগন অস্ত্র ও গোলাবারুদ পাঠাবে।

এক বিবৃতিতে অস্টিন বলেন, বস্তুগত দিক দিয়ে সমর্থনের জন্য আমেরিকা দ্রুততার সাথে ইসরাইলের কাছে গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছাবে। তিনিও জোর দিয়ে বলেন ইসরাইলের সামরিক বাহিনী ও জনগণের প্রতি আমেরিকার ইস্পাত কঠিন সমর্থন রয়েছে।

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রতি আমেরিকার পক্ষ থেকে সর্বাত্মক সমর্থনের ঘোষণা দেন।

ইসরাইলের প্রতি আমেরিকা নেই অনাকাঙ্ক্ষিত সমর্থনের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে জাহাজ বহর পাঠায় তাহলে সংঘাত আরো ছড়িয়ে পড়বে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতিতে ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো এবং মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page