April 27, 2026, 2:13 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী মনিরুল আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শার্শায় অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপ উদ্ধারসহ মনিরুল ইসলাম (৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার বিকালের দিকে শার্শার জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাকড়ার বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, শার্শার জামতলা-বালুন্ডা সড়কের মাকলার বিল এলাকায় অস্ত্র ও গুলি নিয়ে এক চিহ্নিত সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করে।

এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে বলে তিনি জানায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page