November 28, 2026, 2:01 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

হামাসের হামলায় ২ হাজার ৫০৬ জনের বেশী ইসরাইলি হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামাসের হামলায় ইসরাইলি নাগরিকদের হতাহতের সংখ্যা ২,৫০৬ জনেরও কম হবে না। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মতে, আহতদের মধ্যে ৩৫৩ জনের অবস্থা গুরুতর এবং আরও ৪৮৬ জনের মাঝারি আঘাত লেগেছে।
কান রেডিও এর আগে জানিয়েছে ক্রমবর্ধমান সংঘাতে কমপক্ষে ৮শ’ ইসরাইলি নাগরিক নিহত এবং আরও ২,৪০০ জন আহত হয়েছে।
৭ অক্টোবর সকালে গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
একই সাথে, হামাস আন্দোলনের ফিলিস্তিনি যোদ্ধাদের কয়েকটি দল ইহুদি রাষ্ট্রে অনুপ্রবেশ করে ইসরাইলি বাহিনীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করেছে এবং ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে।
হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ ফিলিস্তিনি অভিযানকে জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফ রিজার্ভিস্টদের যুদ্ধে নামানোর অনুমোদন দিয়েছেন এবং ‘বিশেষ নিরাপত্তা পরিস্থিতি’ দেশব্যাপী প্রসারিত করার নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page