May 4, 2026, 6:47 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি গোলাবর্ষণে হিজবুল্লাহর ৩ যোদ্ধা শহীদ ; লেবানন থেকে হামলায় ইসরাইলি কর্নেল নিহত

হিজবুল্লাহর শহীদ  ৩ যোদ্ধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গোলাবর্ষণে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তিন যোদ্ধা শহীদ হয়েছেন। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননে এ হামলা হয়। জবাবে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাংশে দুটি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালায়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, “সোমবার সন্ধ্যায় ইসরাইলী সন্ত্রাসীদের গোলার আঘাতে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন। পরে প্রতিরোধ যোদ্ধারা প্রাথমিক জবাব দিয়েছেন।”

লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই বিবৃতি সম্প্রচার করেছে। হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল ও মর্টারের গোলা ব্যবহার করে। এসব ক্ষেপণাস্ত্র ও গোলা সরাসরি ইসরাইলের গ্যালিলি ব্রিগেড ও ওয়েস্টার্ন ব্রিগেডের কমান্ড সেন্টারে আঘাত হানে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হিজবুল্লাহর হামলার আগে লেবানন থেকে একদল ফিলিস্তিনি যোদ্ধা ইসরাইলে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে দুপক্ষের সংঘাত হয় এবং ইসরাইলের একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়। এসব ঘটনার প্রেক্ষাপটে লেবানন সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং ধারণা করা হচ্ছে- যেকোনো সময় ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page