October 3, 2026, 7:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে কানাডা

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। এ ঘটনায় এখনও পর্যন্ত ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দিয়েছে কানাডা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার আগামী দিনগুলোতে তেল আবিব থেকে কানাডিয়ানদের চলে যেতে সহযোগিতা শুরু করার পরিকল্পনা করছে।

এদিকে ইসরায়েলি বাহিনী যখন গাজার সাধারণ মানুষের (নারী ও শিশুসহ) ওপর নির্বিচার হামলা চালাচ্ছে তখন ফিলিস্তিনের পক্ষে লড়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিসহ আশপাশের দেশগুলোর ইরান-সমর্থিত গ্রুপগুলো। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল থেকে ফ্লাইট স্থগিত করেছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো।

হামাস ও ইসরায়েলের মধ্যকার এ যুদ্ধ কবে থামবে এ বিষয়টি এখনো স্পষ্ট হচ্ছে না। কারণ হামাস জানিয়েছে, তারা তাদের অভিযান অব্যাহত রাখবে। অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, গাজায় স্থল অভিযান শুরু করা হতে পারে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page