November 28, 2026, 2:17 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

দুই শিশুসহ ইসরায়েলি নারীকে মুক্ত করে দিল ফিলিস্তিনের হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের একজন নারী জিম্মি ও দুই শিশুকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায়- একজন জিম্মি নারী ও দুই শিশুকে মুক্ত করে দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) রাতে আল-জাজিরায় প্রচারিত ভিডিওটি দূর থেকে তোলা হয়েছে। যেখানে অজ্ঞাত ওই নারী ও শিশুদের পেছন থেকে দেখা গেছে। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। হামাসের যোদ্ধারা ইসরায়েল ও গাজার সীমান্তের একটি খোলা জায়গায় তাদের রেখে চলে যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় আটক হওয়ার পর এক ইসরায়েলি বসতি স্থাপনকারী ও তার দুই সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে।

পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা হোদা আবদেল হামিদ বলেন, ছবিগুলো এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটি শুধু আল-জাজিরায় প্রচারিত হয়েছে।

ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলার সময় শনিবার হামাস আনুমানিক ১৫০ জনকে আটক করে।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলছে, ইসরাইলের অবরোধের মুখে থাকা ফিলিস্তিনি অঞ্চল থেকে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পর্যবেক্ষকদের মতে এটি একটি মানবিক বিপর্যয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page