August 10, 2026, 7:44 am
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে পৌঁছানোর পর হামাসের রকেট হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার দুটি শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি তেল আবিবে অবতরণ করার পরে এই রকেট হামলা চালালো হামাস।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সাংবাদিকদের কাছে পাঠানো এসএমএস বার্তায় হামাস বলেছে, ‘আল কাশেম ব্রিগেডের সদস্যরা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল-শাতি ও জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।’

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বুজুম এএফপিকে বলেন, ইসরায়েলি বাহিনী আজ (বৃহস্পতিবার) সকালে আল-শাতি ও জাবালিয়া শিবিরে গণহত্যা চালিয়েছে। যার ফলে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।

এদিকে তেল আবিবে হামাসের আকস্মিক হামলার পর ব্লিনকেনের সঙ্গে সফররত এক কর্মকর্তা এএফপিকে বলেন, আগামীকাল (শুক্রবার) আম্মানে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page