May 4, 2026, 12:03 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল শুক্রবার ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ইউএনএসসির বর্তমান সভাপতিত্বের দায়িত্বে থাকা ব্রাজিল গাজা উপত্যকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই বৈঠক ডেকেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মাউরো ভিয়েরা বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার জন্য এশিয়া সফর বাতিল করেছেন।

রবিবার এক বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনি সংক্রান্ত নীতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা বিভক্ত হয়ে পড়ে।

বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক্স-এ লিখেছেন, বিশ্বের কোথাও শিশুদের জিম্মি করা উচিত নয়।

তিনি বলেন, হামাসকে অপহৃত শিশুদের মুক্ত করতে হবে।

তিনি ইসরায়েলকে ফিলিস্তিনি শিশুদের এবং তাদের মায়েদের ওপর বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানান, যাতে তারা মিশর হয়ে গাজা ছেড়ে যেতে পারে।

‘যুদ্ধের উন্মাদনায় ন্যূনতম মানবতা থাকা দরকার,’ তিনি যোগ করেন। সূত্র : বিবিসি।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page