July 22, 2026, 11:38 am
শিরোনামঃ
খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে  সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনিয়ে নিলেন ওসি ; ফেরত দিলেন এএসপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর সদর থানায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন ওসি, এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে থানায় পৌঁছে তা ফেরত দেন এএসপি। ওসির দাবি, তার অনুমতি ছাড়াই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল।

চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর জেলা প্রতিনিধি ও ইউনিক প্রেসক্লাব সভাপতি দেবাশীষ কুমার সরকার দাবি করেন, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের কিছু আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পুলিশের সখ্যতা নিয়ে প্রতিবেদনের জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে ক্যামেরাপারসনসহ তিনি যান। বিষয়টি দেখে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তার মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নেন। একপর্যায়ে ক্যামেরাপারসন সজিবুরকেও ধাক্কা দেন ওসি।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শরিফুল ইসলাম ওই মোবাইল ফোন এবং ক্যামেরা ফেরত দেন। পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি নাছিম আহমেদ দাবি করেন, তার অনুমতি ছাড়াই অফিসকক্ষে গোপনে ভিডিও করা হচ্ছিল। এ ছাড়া তিনি মোবাইল ফোনে কথা বলা অবস্থায়ও গোপন ক্যামেরায় ভিডিও করা হচ্ছিল যা আইনসিদ্ধ নয়। তাই ওই ফুটেজগুলো ডিলিট করার জন্য মোবাইল ফোন ও ক্যামেরা নেওয়া হয় এবং পরে ফেরত দেওয়া হয়। ধাক্কা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page