April 27, 2026, 12:07 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোঃ শফিকুল ইসলাম সাইলু (৩৫)র মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইলু কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছোট ছেলে সাইম আকন দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা প্রদান করেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই সাইম কাঁচি দিয়ে বড় ভাই সাইলুকে কুঁপিয়ে হত্যা করে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই এমন একটি ঘটনা জানতে পেরেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page