May 27, 2026, 12:14 pm
শিরোনামঃ
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রথম ১০০ দিনেই ২০০ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে : সড়কমন্ত্রী  প্যারিসের উদ্দেশে ‎ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত পাবনার রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না : শুভেন্দু অধিকারী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে প্রতারককে জুতাপেটা করলো এক নারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে এক নারীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিলেন সুশান্ত শীল নামে এক প্রতারক। পরে এই ঘটনায় সুশান্তকে শহরের লেকের পাড়ে জুতা পেটা করেন ওই নারী।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে পৌর শহরের শকুনি লেকপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার এক নারীর ছেলেকে বিদেশ নেওয়ার প্রলোভন দেখান সুশান্ত। পরে তিনি পাসপোর্ট করার কথা বলে টাকা নেন ও পাসপোর্ট করার জন্য স্ট্যাম্পে সই লাগবে বলে ওই নারীর কাছ থেকে স্বাক্ষর নেন। এরপর সুশান্ত ভুয়া কাগজপত্র বানিয়ে ওই নারীকে বিয়ে করেছেন বলে দাবি করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আসছিলেন। এমনকি ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী নারী শুক্রবার সন্ধ্যার দিকে লেকের পাড়ে সুশান্ত শীলকে ডেকে জুতাপেটা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, ‘প্রতারক সুশান্ত শীল প্রথমে নিজেকে মুসলিম দাবি করে নিজের নাম ফারুক খালাসী ও বাবার নাম ওয়াজেদ খালাসি বলে পরিচয় দেয়। পরে জানা যায় তার নাম সুশান্ত শীল। পেশায় নরসুন্দর। সে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত আমার সঙ্গে প্রতারণা করে আসছে।’

স্থানীয় আবির, অনিল মণ্ডল, রাজিবসহ বেশ কয়ে কজন জানান, সুশান্ত বিভিন্ন সময় একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছে। এর আগে সে নাম পরিবর্তন করে আরেক নারীর সঙ্গে এমন কাজ করেছে। এই প্রতারকের আমরা বিচার চাই।

পথচারী স্বপন বলেন, ‘আমি প্রতিদিন লেক পাড়ে ঘুরতে আসি। আজকে ঘুরতে এসে দেখলাম এক নারী যুবককে জুতা দিয়ে পেটাচ্ছে। বিষয়টি আমি জানার জন্য ওইখানে গিয়ে শুনতে পাই ওই নারীর ছেলেকে বিদেশ নেওয়ার কথা বলে নারীর কাছ থেকে স্ট্যাম্পে সই নেয়। পরে তাকে স্ত্রী দাবি করে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন সময় অর্থ হাতিয়ে প্রতারণা করে চলেছে। এ কারণে ওই নারী তাকে জুতাপেটা করেছে। এরকম লোকের কঠিন শান্তি হওয়ার দরকার।’

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page