August 4, 2026, 10:44 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি মাগুরায় চুরি হওয়া ৩ মাসের শিশু উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে হেলপার নিহত ; ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে হেলপার নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহত হেলপার আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

আহত যাত্রীদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী টিটু হাওলাদার জানান, শনিবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ৪২ জন যাত্রী নিয়ে গ্রিন লাইফ পরিবহনের যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেয়। এ সময় সামনের একটি থ্রি-হুইলার রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে পুকুরে নামিয়ে দেয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, ‘সেচপাম্প দিয়ে পুকুরের পানি সেচে দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে তোলা হয়েছে। বাসের নিচ থেকে হেলপার আল-আমিন হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page