April 11, 2026, 8:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপা থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ।

১৩ অক্টোবর দিবগত রাত সাড়ে ১২টার দিকে জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া এলাকা থেকে দেশীয় তৈরী একটি পাইপগানসহ গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত আসামী- নিরাপদ মন্ডল(৭০) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত পঞ্চানন মন্ডলের ছেলে ।

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মালিথিয়া পাড়ায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ । আমাদের কাছে তথ্য ছিল মাদকের কেনা বেচা চলছে । সেখানে অভিযান চালিয়ে নিরাপদ মন্ডলকে গ্রেফতার করা হয় । এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার বিষয় স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page