November 28, 2026, 2:43 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী বসতিতে প্রতিরোধ যোদ্ধাদের পুনরায় প্রবেশ : চলছে সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আবারও গাজা উপত্যকার আশেপাশের ইহুদিবাদী এলাকায় প্রবেশ করেছে। ইহুদিবাদী সেনাবাহিনীর কঠোর প্রহরা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ওইসব নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশে করতে সক্ষম হয়েছে।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম আজ (শনিবার) দুপুরে ইহুদিবাদী বসতিতে পুনরায় প্রবেশ করেছে।

হামাসের সামরিক শাখা এর সত্যতা অনুমোদন করে ঘোষণা করেছে: চলমান আল-আকসা তুফান অভিযান এবং শত্রুদের দখলকৃত এলাকায় তাদের একদল মুজাহিদ আজও প্রবেশ করেছে। খান-ইউনূসের পূর্বদিকের দেয়াল ডিঙিয়ে তারা প্রবেশ করে তারা শত্রু বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ওই হামলায় শত্রুদের অন্তত ৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। শত্রুদের সঙ্গে কাসসাম ব্রিগেডের সংঘর্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

আজ সকালেও প্রতিরোধ বাহিনী গাজার নিকটবর্তী ইহুদিবাদী শত্রুদের অবস্থানে মর্টার হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত ৪ ইহুদিবাদী সেনা আহত হয়েছে।

আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলিদের অপরাধযজ্ঞের জবাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার সকালে ‘আল-আকসা তুফান’ নামে অভিযান শুরু করে। ওই অভিযানে এ পর্যন্ত দেড় হাজারের বেশি ইহুদিবাদী নিহত হয়েছে। অভিযানের জবাবে ইসরাইল যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে এবং গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে নির্বিচার হামলা চালায়। তাদের পাশবিক হামলায় গাজার নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ২২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page