November 28, 2026, 2:43 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে : কাতারের আমিরকে রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইরান তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ওমানের সুলতানের সঙ্গে কথা বলার পর শনিবারই কাতারের আমিরের সঙ্গে শলাপরামর্শ করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ বোমাবর্ষণকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এ গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী নেতাদের গত কয়েকদিনের কথাবার্তা ও আচরণ সরাসরি যুদ্ধারপরাধ হিসেবে গণ্য এবং এসব অপকর্ম আন্তর্জাতিক আইনেরও সরাসরি লঙ্ঘন। দখলদার সরকারের এই অপরাধযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে বলেও তিনি সতর্ক করে দেন।

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশকে তার অংশীদার বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, ফিলিস্তিন পরিস্থিতি সুস্পষ্টভাবে একথা প্রমাণ করে যে, পশ্চিমারা মানবাধিকার সম্পর্কে মুখে যে দাবি করে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মানবাধিকারকে তারা অন্য দেশের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আল-আকসা তুফান’ অভিযান প্রমাণ করেছে, ফিলিস্তিনি জাতির অধিকারকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইহুদিবাদীদের অপরাধী কার্যকলাপকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ফোনালাপে গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করে ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে তেহরান-দোহা সহযোগিতার ওপর জোর দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যম ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে মিথ্যা ও উল্টো চিত্র তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের স্বাধীনচেতা মানুষের সমর্থন ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page