May 5, 2026, 12:27 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বর্বরতা না থামলে আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞ না থামলে যেকোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (শনিবার) কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরাক, লেবানন ও সিরিয়া সফর শেষে কাতারের রাজধানী দোহায় পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে কেউই এ নিশ্চয়তা দিতে পারবে না যে, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একইরকম থাকবে।”

ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকার বিরুদ্ধে ‘দীর্ঘ যুদ্ধ’ করার জন্য তিন লাখ রিজার্ভ সেনা তলব করার কথা ঘোষণা করেছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দিলেন।

গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে। আমির-আব্দুল্লাহিয়ান এ হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইহুদিবাদী সরকার প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে হত্যা করে যাবে এটা সহ্য করা যায় না। এই হত্যাকাণ্ড এবং গাজার মানুষের ওপর আরোপিত অবরোধের সমাপ্তি ঘটাতে হবে।”

গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থনের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “যখন প্রতি মুহূর্তে ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনের নিরপরাধ মানুষ মারা পড়ছে তখন আমেরিকা বাকি সবাইকে আত্মসংবরণ করার আহ্বান জানাচ্ছে। একই সময়ে, ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।”

ফিলিস্তিন ইস্যুতে নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য তিনি কাতার সরকারকে ধন্যবাদ জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তার কাতারি সমকক্ষ গাজা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। আব্দুর রহমান আলে সানি বলেন, ফিলিস্তিন হচ্ছে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে ‘আঞ্চলিক দেশগুলো ঐক্যবদ্ধ রয়েছে’ বলেও তিনি দাবি করেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page