October 1, 2026, 1:40 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

লেবানন সীমান্তে ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়চেতা অবস্থান ঘোষণা করার একদিন পর এ হামলা চালানো হলো।

হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা শেবা কৃষিখামার ও কুফারচুবা পাহাড়ে ইসরাইলি সেনা অবস্থানগুলোতে এক ঝাঁক রকেট, মর্টারের গোলা ও ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

হিজবুল্লাহর ওই হামলায় অন্তত ১০ ইসরাইলি সেনা মারাত্মক আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তাদেরকে লেবানন সীমান্তবর্তী ইসরাইলের নাহারিয়া শহরের গ্যালিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর মর্টারের গোলাগুলো গ্যালিলি ব্রিগেডের কমান্ড সেন্টার- ব্রানিয়াত ব্যারাকে আঘাত হেনেছে।

ইসরাইলি সেনারা এক বিবৃতিতে বলেছে, তারা সীমান্ত এলাকাগুলোতে পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাব দিয়েছে। দক্ষিণ লেবানন থেকে শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর একদিন আগে শুক্রবার হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, “বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা যেকোনো দৃশ্যপটের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page