August 4, 2026, 10:56 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে অতিরিক্ত মদ খেয়ে নাচানাচিতে ২ নারীর মৃত্যু ; ৩ জন পুলিশ হেফাজতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে অতিরিক্ত মদপানে নাচানাচির পর সাগরিকা আহমেদ (২০) ও পারুল আক্তার (২৫) নামে দুই নারীর মৃত্যুর ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে নিহত সাগরিকার মামা বাবু মিয়া (৪৫), মা সাবিনা ইয়াসমিন পান্না (৪৫) ও ডালিয়া আক্তার (৪২) নামে এক নারীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এর আগে শনিবার দিবাগত (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় অতিরিক্ত মদপানে ওই দুই নারীর মৃত্যু। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। নিহত সাগরিকা মাদারীপুর শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী ও পারুল ডাসার উপজেলার বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১ অক্টোবর স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিন পান্না তার মেয়ে সাগরিকা ও ভাই বাবু মিয়াকে নিয়ে কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় ওঠেন। শনিবার রাতে ওই বাসায় আসেন অপরিচিত আরও ৪-৫ জন নারী। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে তাদের রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। এ সময় তিনি ফ্লোরে সাগরিকাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল, মা পান্না, মামা বাবু ও ডালিয়া নামে এক নারী উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা বলেন, সকালে চেঁচামেচি শুনে লুৎফর মোল্লার বাড়িতে এসে শুনি মদ খেয়ে দুই মেয়ে মারা গেছে। বাকিরা হাসপাতালে ভর্তি। কিছু দিন আগে এই বাসায় ভাড়া উঠেছে পান্না এক নারী। তারা তিনজন বাড়িতে থাকতো। মাঝে মাঝে কিছু লোকজনও আসা-যাওয়া করতো এই বাসায়। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জানাই।

আনিস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, তারা দুই মাস পরপরই বাসা পরিবর্তন করে। তারা ভালো কাজ করলে তো তাদের এভাবে বাসা পরিবর্তন করা লাগে না।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে ৪-৫ জন নারীকে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজন আগেই মারা গেছেন আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতদন্তের পর বাকি বিষয়গুলো জানা যাবে।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, অতিরিক্ত মদপানের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা খারাপ প্রকৃতির লোক ছিল। তারা প্রতিনিয়ত লোকজন নিয়ে মদপান ও নাচ-গান  করে বেড়াতো। দেশি-বিদেশি মদ খেয়ে বাসার সকলেই অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ায় ঘটনাস্থলে সাগরিকা মারা যান। অন্যদের হাসপাতালে নেওয়ার পর পারুলও মারা যান।

ওসি বলেন, গত ১ অক্টোবর মা, মেয়ে ও মামা তিনজনে ওই ভাড়া বাসায় ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৪-৫ জন নারী। তারা মদ খেয়ে নাচানাচি করার পর এ ঘটনা ঘটে। এরপর অপরিচিতদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আপাতত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page