October 1, 2026, 2:35 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

আরব সফরের পর ইসরাইলে কমন ফ্রন্ট খুঁজছেন ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব বিশ্বের ছয়টি দেশ সফরের পর সোমবার ইসরাইলে পৌঁছেছেন। তিনি হামাসের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজার মানবিক সংকট দূর করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। খবর এএফপি’র।
সংহতি দেখানোর জন্য আকস্মিকভাবে তেল আবিব সফরের মাত্র চারদিন পর ব্লিঙ্কেন জেরুজালেমে ইসরাইলি নেতাদের সাথে সাক্ষাত করবেন বলে আশা করছেন। তিনি এমন এক সময় ইসরাইল সফর করছেন যখন ইসরাইল গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ব্লিঙ্কেন কায়রোতে রোববার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অন্যান্য অংশীদারদের সাথে গত কয়েকদিনের সফর চলাকালে আমাদের ইসরাইলি মিত্র ও বন্ধুদের নিয়ে এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে কথা বলে আমি যা শুনেছি, আমি যা শিখেছে তা আমি শেয়ার করার একটি সুযোগ চাই।’
তিনি এমন এক সময় এই সফরে এলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক গুরুত্বের সাথে ইসরাইল সফরের আমন্ত্রণ বিবেচনা করছেন।
হামাস যোদ্ধারা ইসরাইলের সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পর দেশটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এদিকে হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলের ব্যাপক হামলায় ২,৬৭০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ ফিলিস্তিনের সাধারণ নাগরিক।
মার্কিন কর্মকর্তরা বলছেন, ব্লিঙ্কেন তার সফরকালে নেতাদের কাছ থেকে হামাসের ব্যাপক বিরোধীতার কথা শুনলেও ফিলিস্তিনিদের দুর্দশার  বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
কায়রোতে ব্লিঙ্কেন বলেন, ‘আমি এটাও বলেছি যে আমরা গাজার জনগণের চাহিদা মেটাতে যা যা করতে পারি তা করতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি।’
তিনি আরো বলেন, ‘হামাসের নৃশংসতার জন্য সেখানের (ফিলিস্তিনের) বেসামরিক নাগরিকদের কষ্ট পেতে হবে না।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page