October 5, 2026, 2:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য মামলায়  ফাতেমা খাতুন (৩০) নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও  ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৫ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার হাতিকাটা গ্রামে এক অভিযান চালায়।  অভিযানকালে আসামি ফাতেমা খাতুনের বসত বাড়ির একটি কক্ষ থেকে চালের ড্রামের মধ্যে প্লাস্টিকের ব্যাগে ৫০৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ-আল-মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ তদন্ত শেষে ফাতেমা খাতুন ও তার স্বামী সুরুজ আলীকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ফাতেমা খাতুনকে দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্রে আইনজীবী গিয়াস উদ্দিন-এপিপি জানান, চার্জ গঠনের সময় মামলা থেকে সুরুজ আলীকে অব্যাহতি দেয়া হয়। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।



Our Like Page