April 28, 2026, 3:04 pm
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার প্রধান সমন্বয়কারী সমিউদ্দিন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকান্ডের প্রধান সমন্বয়কারী ও আরসা কমান্ডার নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে রোববার রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়  দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমিউদ্দিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী  আরাকান স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১ ইষ্ট ব্লক ডি -৭ এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তার সঙ্গে রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আরসার সঙ্গে বিরোধ ছিল।

এ জন্য তাকে আরসা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page