November 29, 2026, 4:04 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা ; ভাগনি জামাই গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে নিহত জেকি আক্তারের বাবা আবুল হোসেনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জহিরুলকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জহিরুল ইসলাম নিহত জেকি আক্তারের বড় বোনের মেয়ের স্বামী। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আলগীরচর গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক।

নিহতরা হলেন- বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

আইয়ুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, পরিবারের মাধ্যমে জেনেছি জেকির বড় বোন শিল্পীর মেয়ে আনিকা আক্তারের সঙ্গে বিয়ে হয় জহিরুল ইসলামের। বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে সমস্যা শুরু হয়। সেজন্য বেশিরভাগই সময়ই আনিকা শ্বশুরবাড়িতে না থেকে মায়ের কাছে থাকতেন। সেজন্য জহিরুল ওই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতে। সোমবার সকালে আনিকার খালা জেকির বাড়িতে আসেন এবং নাস্তা করে চলে যান জহিরুল। আবার তিনি রাত ৮টার দিকে আসেন। তবে আসার বিষয়টি যেন তার স্ত্রী ও শাশুড়িকে না জানান সেটি বলে চলে যান। কিন্তু জেকি বিষয়টি তার বোন শিল্পী ও ভাগিনা আনিকাকে জানিয়ে দিলে ক্ষোভে জহিরুল এ হত্যাকাণ্ড ঘটান। তিনি পালিয়ে মাধবদী চলে যান। সেখান থেকে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করেছে বলে জেনেছি।

মামলার বাদী ও নিহত জেকি আক্তারের বাবা আবুল হোসেন বলেন, আমার মেয়ে ও নাতিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জহিরুল। আমি এর সুনির্দিষ্ট বিচার চাই।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) আইয়ুবপুর ইউনিয়নের চর-ছয়ানি দক্ষিণপাড়ায় গ্রামের সৌদি আরব প্রবাসী শাহ আলমের বসতঘর থেকে তার স্ত্রী জেকি আক্তার ও দুই ছেলে মাহিন এবং মহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page