August 11, 2026, 2:00 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে অস্ত্র দেওয়ার প্রতিবাদে মার্কিন কর্মকর্তার পদত্যাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন জানিয়েছে। এখানেই শেষ না, সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে দেশটি। বিষয়টি ভালোভাবে নেয়নি এক মার্কিন কর্মকর্তা। প্রকাশ্যে পদত্যাগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা।

সামাজিক মাধ্যম লিংকডইনে নিজের পদত্যাগপত্র পোস্ট করেছেন জশ পল নামের ওই মার্কিন কর্তকর্তা। ‘ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র সহায়তা নিয়ে মতবিরোধ’ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

লিংকডইনে পোস্ট করা চিঠিতে তিনি লিখেছেন, আমার ভয়, আমরা আবারও সেই একই ভুলগুলো করছি যা আমরা বিগত দশকগুলোতে করে এসেছি। আমি আর এসবের অংশ হতে রাজি নই।

যুক্তরাষ্ট্রের জন্য অস্ত্র স্থানান্তর নিয়ে কাজ করা পল জানান, ‘এক পক্ষকে সমর্থন দিয়ে’ তাদের অস্ত্র সরবরাহ করতে থাকার এই কাজ তিনি আর করতে চান না।

তিনি বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা আমাদেরই দায়িত্ব ছিল, তা যেই করুক না কেন।

প্রসঙ্গত, ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page