October 1, 2026, 5:15 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অপরাধ করে অস্বীকার করা ইসরাইলের পুরনো অভ্যাস : জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজার আল আহলি আরাব হাসপাতালে মঙ্গলবার রাতের ইসরাইলি হামলা অবশ্যই যুদ্ধাপরাধ। মার্কিন টিভি চ্যানেল এনবিসি’র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

হাসপাতালে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোই হামলা চালিয়েছে বলে ইসরাইল ও আমেরিকা যে মিথ্যাচার করছে সে প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইলের এই দাবিকে কেউ বিশ্বাস করে না। তারা এর আগেও এ ধরণের মিথ্যাচার করেছে। তাদের এ ধরণের মিথ্যাচারে মানুষ অভ্যস্ত। তারা প্রথমে যেকোনো অপরাধের দোষ ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেয়, পরে আস্তে আস্তে নিজেদের দোষ স্বীকার করে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল হাসপাতালে হামলার কথা অস্বীকার করলেও আরব বিশ্বের সব মানুষ ইসরাইলকেই এ জন্য দায়ী বলে মনে করে। আরব বিশ্বের মানুষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ।

তিনি বলেন, ইসরাইলের দাবি তখনি কেবল মানুষ বিশ্বাস করতে পারে যদি তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চালানোর অনুমতি দেয় এবং তাতে প্রমাণিত হয় যে তারা এই হামলার পেছনে ছিল না।

গত মঙ্গলবার গাজার আল আহলি আরাব হাসপাতালে ইসরাইলে বোমা হামলায় পাঁচশ’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ঐ হামলার পর থেকে ইসরাইল অপপ্রচার চালাতে থাকে। তারা দাবি করতে থাকে, ফিলিস্তিনি সংগঠনগুলোই হাসপাতালে ঐ হামলা চালিয়েছে। এই দাবি ইসরাইলের সাম্প্রতিক হামলা ও তাদের সার্বিক চরিত্র সম্পর্কে অবহিত সব মানুষের কাছে অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page