August 10, 2026, 3:51 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় জাল অষ্টম শ্রেণির সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি ; নিরাপত্তা কোনো পণ্য নয় : ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারকে আলোচনার আমন্ত্রণ জানালো পাকিস্তান মরুভূমিতেই আবার জন্ম নিল ১০০ বছর আগে হারিয়ে যাওয়া অনাগার যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রুশ হামলায় দু’জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে একটি হোটেল বুধবার গভীর রাতে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় রাত ৮টা ৩০মিনিটে অঞ্চলের আবাসিক এলাকার একটি হোটেলে আঘাত হানে। খবর এএফপি’র।
টেলিগ্রামে বলা হয়েছে, দুই জন মারা গেছে ও একজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। এতে আরো বলা হয়, আঘাতের ফলে আবাসিক ভবন ও একটি কৃষি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরআগে মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম, মেসেজিং অ্যাপে লিখেছেন, ক্ষেপণাস্ত্রটি মাইকোলাইভ নগরীর প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট গ্রাম স্টেপোভে আঘাত হেনেছিল। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন নারী।
তিনি আরো বলেন, উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহ সরিয়ে নেয়া হয়েছে। তিনি পরে জানান, অঞ্চলটিতে দ’ুটি বিস্ফোরণ ঘটেছে। তিনি আরো বলেন, বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করছে।
বুধবার রাতভর ইউক্রেনের জাপোরিঝিয়া ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার পর এই হামলার খবর আসে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page