August 19, 2026, 6:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় জরুরি ত্রাণ পৌঁছাতে জাতিসংঘের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

গুতেরেস রাফাহ ক্রসিং থেকে মানবিক সহায়তা বিতরণ পরিস্থিতি নিরীক্ষণের জন্য সেখানে উপস্থিত হয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আন্তোনিও গুতেরেস গতকাল (বৃহস্পতিবার) বলেছেন: গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে জরুরি ত্রাণ পৌছোনোর স্বার্থে ওই শর্তগুলো প্রত্যাহার করা উচিত।

যুদ্ধ শুরুর ২ সপ্তাহর মাথায় ইহুদিবাদীদের নৃশংস হামলায় ৪হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার পর রাফাহ ক্রসিং এলাকায় যান গুতেরেস। সেখানে গিয়ে তিনি বলেন: জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউ.এন.আর.ডব্লিউ.এ’র তত্ত্বাবধানে গাজায় ত্রাণ বিতরণ করা হবে।

আজ (শুক্রবার) জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, রাফাহ ক্রসিংয়ে আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে মনে হচ্ছে গাজায় মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর জন্য অচিরেই ক্রসিংটি খুলে দেওয়া হবে। ত্রাণের অভাবে হাজার হাজার ফিলিস্তিনি মানবেতর জীবন যাপন করছে। অবরুদ্ধ গাজার বিদ্যুৎ-গ্যাস-পানি-খাবার সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বর্বর ইহুদিবাদী ইসরাইল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page