October 1, 2026, 7:50 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের মেইন ডিপোতে রুশ হামলায় ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের উত্তরপূর্ব  খারকিভ অঞ্চলে একটি মেইন ডিপোতে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা এক ভিডিও ফুটেজে ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার একটি গুদাম ঘর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তুপে  পরিণত হতে দেখা গেছে।
খারকিভ অঞ্চলের গভর্ণর ওলেগ সিনেগুবভ বলেন, “দখলদারদের হামলায় হতাহতরা কোম্পানির কর্মচারি ছিল এবং তারা নোভা পোশতা ডিপোর ভিতরে ছিল।”
তিনি আরো বলেন, “নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।”
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাদের জীবন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন।
আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ার বাহিনী এস-৩০০ নামের অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসবের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ডাক গুদামে আঘাত হানে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page