June 16, 2026, 10:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গাজা-ইসরাইল যুদ্ধ ; বন্ধ হতে পারে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ আরো বিস্তৃত হয় এবং অন্য দেশ এতে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত শান্তি সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, চলমান এই সংঘাত বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত করবে, আঞ্চলিকভাবে সংঘাত ছড়িয়ে দিতে পারে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল হতে পারে, অর্থনৈতিক সংকট মারাত্মক করে তুলতে পারে এবং নতুন সংঘাতের জন্ম দিতে পারে।

আল-সুদানি দ্রুত যুদ্ধবিরতি ও রক্তপাত বন্ধ এবং বন্দী বিনিময় চুক্তি করার আহ্বান জানান। ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনিদেরকে গাজার বাইরে আনার কথা তুলে ধরে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছাড়া অন্য কোথাও যাবে না। তিনি আরো বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনের নীতির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি সম্মান দেখানো হলে এই সংকট এড়ানো সম্ভব হতো।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের স্থল অভিযান শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলো পশ্চিমা দেশগুলোতে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়ার মধ্যে আল-সুদানির এই হুঁশিয়ারি বার্তা এলো। গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ জরুরি বৈঠকে চলমান সংকটের জন্য ইসরাইলের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page