October 6, 2026, 12:02 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের সমর্থনে ডি-৮ এর যৌথ ঘোষণাপত্র আহ্বান ঢাকার

ঢাকায় ডি–৮ কমিশনের ৪৭তম অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি ও সমর্থন প্রকাশের জন্য ডি-৮ কমিশনারদের একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার (২২ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দুই দিনব্যাপী সভার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর  কমিশনাররা এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র সচিব তার উদ্বোধনী বক্তব্যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নিরপরাধ বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে ভয়াবহ নৃশংসতার নিন্দা করে তিনি গাজায় অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে নিরপরাধ বেসামরিক লোকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার প্রবেশাধিকার দাবি করেন।

ডি-৮ কমিশনাররা ও ডি-৮ মহাসচিব বাংলাদেশের প্রস্তাবের প্রতিধ্বনি করেন এবং ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে সম্মতি জানান।

একটি অর্থনৈতিক জোট হিসেবে ডি-৮-এর ২৬ বছরের অসাধারণ যাত্রার প্রশংসা করে, পররাষ্ট্র সচিব ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্থনৈতিক সহযোগিতার বাস্তব ফলাফল প্রদানের জন্য কমিশনারদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে ডেভেলপিং-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) চেয়ারম্যানশিপ গ্রহণ করেন। সূত্র: বাসস।



Our Like Page