October 1, 2026, 9:24 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন হস্তক্ষেপের কথা প্রকাশ করায় ইমরান খান ও মেহমুদ কোরেশি অভিযুক্ত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কূটনৈতিক গোপন বার্তা প্রকাশ করার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে অভিযুক্ত করেছে আদালত।

পাকিস্তানের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে মামলায় সোমবার বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলের ভেতর শুনানি করেন। ওই দুই নেতা রায় বন্ধ করতে দণ্ডবিধির ২৬৫-ডি ধারার অধীনে আবেদন করার পর তাদেরকে অভিযুক্ত করা হলো। বিচারক শুনানিতে তাদের আবেদন প্রত্যাখ্যান করে বলেন, এদিনের শুনানি শুধু অভিযোগ গঠনের জন্য নির্ধারিত এবং তা চলবে।

অভিযোগ গঠনের পর প্রসিকিউশনের তথ্যপ্রমাণ রেকর্ড করা হবে এবং তারপর বিচারকাজ শুরু হবে। অভিযুক্তদের জবানবন্দি রেকর্ড করে আদালত। মামলার সাক্ষীকে ২৭ অক্টোবর উপস্থিত হওয়ার নোটিশ দেয়া হয়েছে। তবে, ইমরান খান বা মাহমুদ কোরেশি কেউই দোষ স্বীকার করেননি।

এর আগে গত ১৭ই অক্টোবর শুনানি হয়। এতে পিটিআইয়ের এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করা হয়।

গত আগস্ট মাসে এই দুই নেতার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর অধীনে মামলা হয়। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর এক জনসভায় কূটনৈতিক একটি বার্তা দেখিয়ে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা দায়ী- এটাই তার প্রমাণ। এই মামলায় বিচার বিভাগীয় রিমান্ডে দুই নেতাই বর্তমানে আদিয়ালা জেলে বন্দী রয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page