October 1, 2026, 9:24 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর আরও ৩ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আরও  তিন সেনা শহীদ হয়েছেন।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সেনারা তাদের দায়িত্ব পালনের সময় ইসরাইলি হামলার শিকার হয়েছেন এবং তিন জন সেনা শাহাদাৎবরণ করেছেন। শহীদ তিন সেনার নাম হচ্ছে আলী আদনান আরতিল, ইবরাহিম মুহাম্মাদ কাশমার ও মোর্তাজা আল হোসাইনি।

এর মধ্যদিয়ে গত ১৮ দিনে হিজবুল্লাহ’র ৩১ জন যোদ্ধা শহীদ হলেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে ‘আল-আকসা তুফান’ নামের সবচেয়ে সফল অভিযান চালোয় ফিলিস্তিনিরা। সেদিন থেকে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরাইলের নতুনকরে সংঘাত শুরু হয়।

হিজবুল্লাহও পাল্টা জবাব দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত বেশ কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে। এছাড়া ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান, ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে।

লেবাননের হিজবুল্লাহসহ বিশ্বের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো সব সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page