March 17, 2026, 3:58 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল ‘রাজনৈতিক আত্মহত্যা’ করেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর পাশবিক হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল ‘রাজনৈতিকভাবে আত্মহত্যা’ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।

তিনি গতকাল (সোমবার) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকার ওপর ইসরাইলের নিরবচ্ছিন্ন বিমান হামলাকে ‘যুদ্ধের সকল আইন ও মানবাধিকারের’ লঙ্ঘন বলে উল্লেখ করেন। জেনারেল আশতিয়ানি বলেন, ইহুদিবাদীরা সমস্ত মুসলিম জাতির মুক্ত বিবেককে আঘাত করেছে এবং রক্তপিপাসু এই সরকার তার অপরাধযজ্ঞের মাধ্যমে গোটা বিশ্বকে জাগ্রত করেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজাবাসীর ওপর আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরাইল নিজের জন্য কোনো সীমারেখা নির্ধারণ করেনি; আর আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের অন্ধ সমর্থনের কারণে তেল আবিব এই লাগামহীন ও বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে।

ফিলিস্তিনি যোদ্ধাদের আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে আশতিয়ানি বলেন, ওই অভিযানের মাধ্যমে ইহুদিবাদী সরকারের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযানে ইসরাইলের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার চরম অবস্থা ফুটে উঠেছে। কিন্তু অপরাধীরা নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে সে ব্যর্থতার কালিমা মুছে ফেলার চেষ্টা করছে।

ফোনালাপে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের পাশাপাশি প্রতিরোধ অক্ষের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার কারণে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি শহীদদের রক্তের বিনিময়ে একদিন অবশ্যই ইহুদিবাদীরা অপমানিত হবে। তিনি সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরীণ দুর্বলতা ফুটে উঠেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page