October 1, 2026, 9:21 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থল অভিযানের চেষ্টায় ১০টি ট্যাংক হারিয়েছে ইসরাইলি বহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ ও খান ইউনিস শহর অভিমুখে সন্ত্রাসী ইসরাইলি সেনাদের আলাদা দু’টি স্থল অভিযান ব্যর্থ হয়েছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি নিজস্ব সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি বলেছে, ইসরাইলি সেনারা রোববার বিকেলে রাফাহ শহরের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের এক ‘অতর্কিত হামলার’ শিকার হয়ে ১০টি ট্যাংক ফেলে পালিয়ে গেছে। এছাড়া, ওই দিন রাতে খান ইউনিস সীমান্ত দিয়ে অন্তত ২০টি ট্যাংক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে পিছু হটতে বাধ্য করেন।

এর আগে রোববার রাতে হামাস জানিয়েছিল, গাজা সীমান্তে তাদের হামলায় একটি ইসরাইলি ট্যাংক ধ্বংস এবং একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ সময় দু’টি ইসরাইলি বুলডোজার ও একটি ট্যাংক ধ্বংস হয়।ফলে বাকি সেনারা বুলডোজার ও ট্যাংকগুলো গাজার মধ্যে রেখে পালিয়ে যায়। ওই সংঘর্ষে জড়িত হামাস যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছেন।

তবে প্রেস টিভি যে ১০টি ট্যাংক ধ্বংস হওয়ার কথা বলেছে সে সম্পর্কে হামাস বা আল-কাসসাম ব্রিগেডস এখনও কোনো মন্তব্য করেনি।

গাজা উপত্যকার সীমান্তে এক লাখেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এসব সেনা অচিরেই স্থল অভিযান চালাতে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করবে বলে তেল আবিব গত কয়েক দিন ধরে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page