July 28, 2026, 7:19 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনা বিভাগীয় মোটরসাইকেল চোরচক্রের প্রধানকে দুই সহযোগীসহ গ্রেফতার ; ৩ টি মোটর সাইকেল উদ্ধার

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : খুলনা বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীকে ২ সহযোগীসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩ টি মোটর সাইকেল।

২৪ অক্টোবর মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানায়, আন্ত: বিভাগীয় মোটর সাইকেল চোরচক্রের প্রধান মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৩ টি চোরাই মোটর সাইকেল। সেই সাথে গ্রেফতার করা হয় আরও ২ জন সহযোগি। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নামে খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় প্রায় ১৫টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে পাঠানো হয়। মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page