October 1, 2026, 10:11 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হামাসের বিরুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করলেন ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের পরিবহণমন্ত্রী হামাসের বিরুদ্ধে তাদের পরাজয়ের কথা স্বীকার করেছেন। তবে পরাজয়ের জন্য তিনি তাদের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের লাগাতার অপরাধের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর তারিখে তেল আবিবের বিভিন্ন অবস্থানে “আল-আকসা তুফান” নামে বিস্ময়কর একটি অভিযান শুরু করে।

ওই অভিযানের পর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী হামাসের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে না পেরে গাজার আবাসিক এলাকা, হাসপাতাল, ধর্মীয় কেন্দ্র এবং স্কুলে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। আন্তর্জাতিক মহল নিরীহ মানুষের ওপর ইসরাইলি ওই আগ্রাসনকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পরিবহন মন্ত্রী মিরি রিগিও আজ (বুধবার) বলেছেন: হামাসের অভিযান মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে। পরাজয়ের কারণ হিসেবে তিনি তাদের সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছেন। গাজা উপত্যকায় হামাসের আচরণ ও তৎপরতা সম্পর্কে ইসরাইলি গোয়েন্দারা অবহিত করতে পারে নি।

রিগিও আরও বলেছেন: রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তো সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর কাজ করতে পারে না। তারা তো ওই বিশেষ সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতেই কাজ করে।

হারেতয পত্রিকাও লিখেছে: লিকুদ পার্টির কিছু প্রতিনিধি এবং মন্ত্রী চাচ্ছে চলমান যুদ্ধের পরে নেতানিয়াহুকে পরাজিত বলে ঘোষণা করতে। তবে এই মুহূর্তে তারা তাদের অবস্থান ঘোষণা করতে প্রস্তুত নয় বলে পত্রিকাটি জানিয়েছে। পরাজয়ের দায় স্বীকার করতে নেতানিয়াহুকে বাধ্য করার জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভার লিকুদ দলীয় তিনজন মন্ত্রী পদত্যাগ করার পরিকল্পনা করছেন।

ফিলিস্তিনি প্রতিরোধের মোকাবেলায় ইহুদিবাদী ইসরাইলের পরাজয়ের পর নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার প্রতি অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের ঘৃণা বহুগুণ বেড়ে গেছে বলেও হারেৎয জানায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page