November 28, 2026, 4:29 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কঠোর পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব গাজার জনগণের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তাতে মানুষের জীবনের মূল্যকে উপেক্ষা করা হচ্ছে। এটি ইসরাইলের জন্য হিতে বিপরীত হতে পারে।

বারাক ওবামা অবশ্য তার ভাষায় বলেছেন, হামাসের সন্ত্রাসের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে।

মার্কিন ম্যাগাজিন মিডিয়ামে প্রকাশিত এক নিবন্ধে বারাক ওবামা এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসকে নিরস্ত্র করা এবং তাদরে হাতে আটক বন্দিদের মুক্ত করার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন বারাক ওবামা। একই সঙ্গে তিনি বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের ওপর যে হত্যাকাণ্ড এবং দুর্ভোগ চলছে সে ব্যাপারে ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলাও গুরুত্বপূর্ণ।

গাজায় বেসামরিক লোকজনের দুর্দশা এবং হতাহতের ঘটনা একেবারেই নিম্ন পর্যায়ে রাখার ওপর জোর দেন বারাক ওবামা। তিনি বলেছেন, “এটি শুধু নৈতিকভাবে ন্যায়সঙ্গত এবং প্রতিটি মানুষের জীবনের মূল্যের বিষয়ে আমাদের বিশ্বাসের প্রতিফলনই নয় বরং এটি আন্তর্জাতিক মতামত এবং ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।”

বারাক ওবামা ইসরাইল এবং আমেরিকার নেতাদেরকে পরামর্শ দিয়ে বলেন, চলমান সংকট অবসানের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগুনো উচিত।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page