August 10, 2026, 9:16 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

‘হামাস সন্ত্রাসী সংগঠন নয় ; তারা স্বাধীনতাকামী’ : তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসকে পশ্চিমারা ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

বুধবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এ সময় তার আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

আঙ্কারায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনও কিছুর জন্যই ঋণী নয়।’

হামাসের যোদ্ধাদের প্রতি দাঁড়িয়ে সম্মান জানিয়ে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। এটা মুজাহিদীনের একটি সংগঠন, যারা নিজেদের ভূমিকে রক্ষা করছে।’

গাজায় ‘অমানবিক’ যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করছেন বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না।

হামাস-ইসরায়েল যুদ্ধের বিষয়ে আলোচনা করতে বর্তমানে কাতার সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি গাজায় ইসরায়েলের চলমান হামলাকে মানবতার বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানিকে পাশে নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাকান ফিদান বলেন, ‘শিশু, রোগী এবং বয়স্ক মানুষসহ আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর এমনকি স্কুল, হাসপাতাল ও মসজিদে হামলা চালানোর এই ঘটনা মানবতাবিরোধী অপরাধ।’ সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page