August 10, 2026, 9:16 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বিচার বিমান হামলার জবাবে ইসরায়েলের ২২০ কিলোমিটার অভ্যন্তরে রকেট ছুড়ল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর নির্বিচার বিমান হামলার জবাব দিতে বুধবার ইসরায়েলের ঈলাতে দূরপাল্লার রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের ঈলাত শহরটি গাজা উপত্যকা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এটি ইসরায়েলে সবচেয়ে দূরপাল্লার রকেট হামলা বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ঈলিতায় একটি দূরপাল্লার রকেট ছোড়া হয়েছে।

তারা দাবি করেছে, রকেটটি একটি খোলা জায়গায় পড়েছে। ফলে এটির আঘাতে কেউ আহত হননি এবং কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, ঈলাতে কোনো সতর্কতামূলক সাইরেন বেজে উঠেনি। তবে মোবাইল ফোনে সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছিল।

আরইয়া নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে হামাসের এই রকেট ছোড়ার ব্যাপারে একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আল-কাসেম ব্রিগেড একটি আয়াস-২৫০ রকেট ঈলাতের দিকে ছুড়েছে (যেখানে রেমন্ড বিমানবন্দর অবস্থিত)। ইহুদিদের দ্বারা বেসামরিকদের উপর গণ্যহত্যার প্রতিবাদে রকেটটি ছোড়া হয়েছে।’

অ্যাকাউন্টটি থেকে আরও বলা হয়েছে, ‘সম্ভবত যুদ্ধ শুরুর পর আল-কাসেম তৃতীয়বারের মতো আয়াস-২৫০ রকেট ব্যবহার করেছে এবং প্রথমবারের মতো এ রকেট দক্ষিণ দিকে গেছে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই হামলার আগে ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে ৫ হাজার রকেট ছোড়ে তারা। ধারণা করা হয়, ইসরায়েলে হামলা চালানোর জন্য হামাস কয়েক হাজার রকেট মজুদ করেছে।’ সূত্র: দ্য গার্ডিয়ান, টাইমস অব ইসরায়েল

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page