October 5, 2026, 8:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সি জব্দ করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম আজ জানায়, কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেটের বিপরীত পাশে একত্রিত হয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি দল অভিযানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সিএনজি ট্যাক্সিযোগে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ট্যাক্সিটি ও এর আরোহী ৪ ডাকাতকে আটক করে। এরা হলো- জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার আলাউদ্দিনের পুত্র রেজাউল করিম (২৪) ও ফজল করিম (২১), নূর নবীর পুত্র ফরহাদ (১৮) ও নাছির উদ্দিনের পুত্র মমিন উদ্দিন (২৩)-কে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামিদের দেহ ও ট্যাক্সি তল্লাশী করে তাদের দেখানো মতে ৩টি দেশীয় তৈরি ধারালো রাম দা, ২ বোতল বিদেশি মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা জানায়, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেট কার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিতো। এছাড়াও তারা চট্টগ্রাম ও ফেনী জেলায় মাদক বেচাকেনা করতো। তাদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page