October 5, 2026, 8:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভোলার চরফ্যাশনে ৩০ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে আজ ৩০ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে এবং প্রশাসনের সহযোগিতায় অভিযানে তেঁতুলিয়া নদী থেকে ১৫ জন ও মেঘনা হতে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজ দুপুরে জানান, সকাল থেকে জেলায় মোট ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় চরফ্যাশনের বাবুর হাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ১৫ জন ও মেঘনা নদীর খেজুর গাছিয়া এলাকা থেকে ১৫ জেলে আটক করা হয়। এছাড়াও অনান্য উপজেলায় অভিযানে ২ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল, ৩টি নৌকা ও ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
তিনি বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে। এছাড়া জাল পুড়িয়ে বিনষ্ট করা ও মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ণ নিষিদ্ধ করেছে সরকার।



Our Like Page