October 6, 2026, 2:06 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নাটোরের লালপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের লালপুরে সুমন মাহমুদ (৩৩) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ওই ভুয়া ডিবি উপজেলার নূরুলাপুর গ্রামের রাজ্জাক রাজাকারের ছেলে।

বৃহস্পতিবার উপজেলার পুরাতন ঈশ্বরদী থেকে লালপুর থানার পুলিশ তাকে  আটক করেন।

জানা যায়,মানব কল্যাণ মডেল হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই যুবক হেরোইন দিয়ে মামলা দেয়ার ভয় দেখিয়ে চাঁদার দাবি করেন এবং যৌন হয়রানির চেষ্টা করে। পরে ওই নারী চিকিৎসক বাদী হয়ে হাসপাতালের পরিচালক ও তার স্ত্রী সহ ডিবি পুলিশ পরিচয়কারী সুমনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকেও আটক করেছে পুলিশ। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন



Our Like Page