October 6, 2026, 2:06 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে নিহত ২ যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুর জেলার ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২) নামে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ীর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে এবং সোহাগ একই গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। আবদুর রহমান পেশায় একজন পল্ট্রি ব্যবসায়ী। আর সোহাগ পেশায় কাঠমিস্ত্রি।

এলাকাবাসী ও পুলিশ জানান, আবদুর রহমান ব্যবসায়িক কাজে সন্ধ্যার পর প্রতিবেশী সোহাগকে সঙ্গে করে বাইক নিয়ে বের হয়। রাতে দুর্ঘটনাস্থলে আসলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশাটি চলে গেলেও তারা দু’জন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। তবে দুর্ঘটনায় বাইকটি ধুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমদ কাজাল জানান, বাইক দুর্ঘটনার শিকার দুই যুবককে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে দুই লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম।



Our Like Page