October 5, 2026, 11:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বাড়ির সীমানা বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুস ছাত্তারের (৩৬) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস ছাত্তার সড়াতৈল গ্রামের মৃত মজিদ আকন্দের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, সড়াতৈল গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মজিদ আকন্দের ছেলে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তারের মাঝে জমি জমা বণ্টন এবং বাড়ির সীমানা নিয়ে অনেক দিন ধরে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার দুপুরে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

এক পর্যায়ে বড় ভাই মজনু আব্দুস ছাত্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে

ছাত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তখন থেকেই ঘাতক ভাই পলাতক রয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পক্ষ থেকে থানায় কোনো মামলা দেওয়া হয়নি।



Our Like Page