October 1, 2026, 4:31 pm
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আবারও নির্বাচিত হলে মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও নির্বাচিত হলে অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ অক্টোবর) নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি রিপাবলিকান ইহুদি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ‘বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা’ পুনর্বহালের প্রতিশ্রুতি দেন তিনি।

রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে যোগদানকারী শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের থেকে আমাদের দেশকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? প্রথম দিনেই আমি সেই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবো।

তিনি আরও বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলাম, কারণ আমি চাইনি যে আমাদের দেশে এমন সব লোক আসুক, যারা সত্যিই আমাদের দেশে বিস্ফোরণ ঘটাতে চায়। ওই নিষেধাজ্ঞা আমার সরকারের একটি ‘আশ্চর্যজনক সাফল্য’ ছিল। ওই চার বছরে আমাদের দেশে এমন একটি ঘটনাও ঘটেনি, কারণ আমরা খারাপ মানুষকে আমাদের দেশ থেকে দূরে রেখেছিলাম।

এর আগে গত ১৭ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে গাজার শাসকগোষ্ঠী ও সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থনকারী এবং ইহুদি-বিদ্বেষী যে কোন মার্কিন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে। তাছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে হামাস সমর্থনকারী অভিবাসনপ্রত্যাশীদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না তিনি।

এমনকি, এ ইসরায়েল-বিরোধীদের জন্য অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেবেন। সেই সঙ্গে, হামাসের সমর্থনে যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও প্রাথমিকভাবে ইরাক ও সুদান থেকে ভ্রমণকারী প্রবেশের ওপর ব্যাপক বিধি-নিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ হিসেবে আদালতে চ্যালেঞ্জও করেছিল বিরোধী পক্ষ।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে হোয়াইট হাউজে যোগদানের প্রথম সপ্তাহেই ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। হোয়াইট হাউজের এক মুখপাত্র সে সময় বলেছিলেন, বাইডেন তার পূর্বসূরির জারি করা ‘জঘন্য’ নন-আমেরিকান মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করে গর্বিত। সূত্র: এএফপি

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page