October 1, 2026, 3:43 pm
শিরোনামঃ
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে আবারও হামাসের রকেট হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকা থেকে আজ সোমবার সকালে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আস্কেলনে অবস্থান করছেন সিএনএনের একদল সাংবাদিক। তারা সেখানে রকেট হামলার শব্দ শুনেছে। সোমবার স্থানীয় সময় মধ্যদুপুরে অন্তত ছয়টি রকেট আঘাত হেনেছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, একটি রকেট আস্কেলনের একটি শিল্প কমপ্লেক্সে পড়েছে। বাকিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রতিহত করেছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। হামাসের দাবি, তারা ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট ইসরায়েল ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি।

হামাসের হামলার জবাবে সেইদিন থেকে গাজায় পাল্টা আক্রামণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page