October 5, 2026, 12:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মানুষের জান-মালের ক্ষতি করে কেউ পার পাবে না : ফরিদপুরের জেলা প্রশাসক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, ‘মানুষের জান-মালের ক্ষতি করে কেউ পার পাবে না। সরকারি সম্পদ ধ্বংসকারীদেরও ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তার পরিণতিও খুব খারাপ হবে।’

সোমবার দুপুরে মধুখালী উপজেলা মালটিপারপাস হলরুমে ‘জেলা কোর’ কমিটির সঙ্গে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

কামরুল আহসান আহ্বান জানান, ‘যার যার অবস্থান থেকে সরকারি কাজে সহযোগিতা করবেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

জেলা প্রশাসক বলেন, ‘সবকিছুরই একটা সময় আছে। নির্বাচনেরও একটা সময় আছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেই পরিবেশ নষ্ট করলে আমরা কঠোর হতে বাধ্য হবো।’

তার মতে, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ হতে হবে, সুশিক্ষিত হতে হবে। আমাদের শিক্ষার হার বাড়লেও মান কিন্তু নিম্নগামী। এর থেকে বেরিয়ে আসতে হবে।’

জেলা প্রশাসক এও বলেন, ‘খেলতে নেমে প্রতিপক্ষকে দুর্বল ভাবলে হবে না। প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলতে হবে। প্রতিপক্ষকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।’

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আনসার ও ভিডিপির অ্যাডজুট্যান্ট নাদিরা ইয়াসমিন, র‌্যাব-১০ এর ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

আরও বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ ও মোর্শেদা আক্তার মিনা, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রমুখ।



Our Like Page