May 5, 2026, 8:27 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

গাজার বাসিন্দাদের নির্মূল করার মার্কিন-ইসরাইলি চেষ্টার সমালোচনায় রাশিয়া

আমেরিকা এবং ইসরাইলি পরিকল্পনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার নিরীহ জনগণকে ধ্বংস বা বিতাড়িত করতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলি প্রচেষ্টার তীব্র সমালোচনা করলো রাশিয়া। নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া ওই সমালোচনা করেন।

বার্তা সংস্থা নোভস্তি আরও জানিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে নেভেনজিয়া বলেন: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল গাজা পরিস্থিতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে চায় না। কেননা গাজার বেসামরিক লোকজনের জান-মাল রক্ষা করা তাদের মূল টার্গেট নয়।

নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া

জাতিসংঘে রাশিয়ার এই স্থায়ী প্রতিনিধি বলেন: আমেরিকা এবং ইসরাইল চাচ্ছে গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে। যাতে তারা ওই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যায় অথবা নিহত হয়।

নেভেনজিয়া বলেন: গাজা উপত্যকায় অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও অনুমোদিত হয় নি। কারণ হিসেবে তিনি বলেন: নিরাপত্তা পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে বোধশক্তি হারিয়ে ফেলেছে। তাদের সত্যিকারের উদ্দেশ্য বোঝা যায় যখন তারা গাাজয় মানবিক ত্রাণ পাঠানোর পথে বাধার সৃষ্টি করে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page