October 1, 2026, 5:21 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সাথে যুদ্ধে পশ্চিমা বিশ্ব বিশ্বাসঘাতকতা করেছে : টাইম ম্যাগাজিনকে জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

সাম্প্রতিক সময়ে তারা জেলেনস্কিকে যথেষ্ট সমর্থন ও মনোযোগ দিতে অস্বীকার করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে টাইম ম্যাগাজিন।

রিপোর্টে বলা হয়েছে, জেলেনস্কির মিত্ররা মনে করেন, তিনি ‘অবাস্তব চিন্তায়’ মশগুল এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেতা আসলে অসম্ভব।

গত মাসে ওয়াশিংটন সফরের সময় টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন জেলেনস্কি ও তার উপদেষ্টারা। গত ডিসেম্বর মাসে আমেরিকায় তাকে বীরের মতো স্বাগত জানানো হলেও এবার তা হয়নি। এমনকি জেলেনিস্ককে ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সামনে বক্তব্যও দিতে দেয়া হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে সমর্থন অব্যাহত রাখতে এখনো বেশ আগ্রহী। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের কারণে তার এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনকে সহায়তা দিতে নতুন বিল পাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছে না কংগ্রেস। শুধু তাই নয়, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এ মুহূর্তে ইউক্রেনকে বাদ রেখে ইসরাইলকে সহায়তা দিতে চলতি সপ্তাহে বিল পাসের কথা বলেছেন।

এ অবস্থায় আমেরিকায় জেলেনস্কির এক সফরসঙ্গীর বরাত দিয়ে টাইম ম্যাগাজিন লিখেছে, জেলেনস্কি মনে করেন তার পশ্চিমা মিত্ররা বিশ্বাসঘাতকতা করেছে। তারা ইউক্রেনকে এমনভাবে সহায়তা করছে যাতে যুদ্ধ টিকে থাকে কিন্তু ইউক্রেন বিজয়ী হতে না পারে।

জেলেনস্কি নিজেও টাইমকে বলেন, “সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে- গোটা বিশ্ব এখন ইউক্রেন যুদ্ধকে স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিয়েছে। যুদ্ধ নিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। আপনি এটা আমেরিকা ও ইউরোপেও দেখতে পাবেন। তাদের ওপরে ক্লান্তি ভর করেছে মানে এখন এই যুদ্ধ তাদের কাছে একটি ‘শো’তে পরিণত হয়েছে।”

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page