October 1, 2026, 4:32 pm
শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলের স্থল অভিযান ; হামাসের প্রচণ্ড হামলায় মারা গেছে ইসরাইলের ৯ সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো নয় সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনাদের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ ইসরাইলের পত্রিকা টাইমস অব ইসরাইল। এছাড়া, মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ, ভারতের টাইমস অফ ইন্ডিয়া এবং দি ইকনোমিক টাইমসহ অনেক গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে।

নিহত সেনাদের বিস্তারিত পরিচয় এবং পদ-পদবী সুস্পষ্টভাবে উল্লেখ করেছে টাইমস অব ইসরাইল। খবরে বলা হয়েছে, হামাসের ট্যাংক-বিধ্বংসী গাইডেড মিসাইলের হামলায় একটি আর্মর্ড ভেহিকেল ধ্বংস হয় এবং তাতে পাঁচ সেনা নিহত ও চারজন আহত হয়। আহতদের মধ্যে এক সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হতাহত সেনাদের হেলিকপ্টারে করে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, হামাসের পেতে রাখা বোমা বা মাইন বিস্ফোরণে দখলদার সেনাদের একটি ট্যাংক উড়ে যায় এবং সেখানে চার সেনা নিহত হয়।

অন্যদিকে, ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গতকাল জানিয়েছে, গাজা উপত্যকার কাছে হামাসের সঙ্গে সংঘর্ষে আরো দুই ইহুদিবাদী সেনা নিহত হয়। এর আগের দিন গাজা উপত্যকায় হামাসের সাথে সংঘর্ষে আরো এক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এর আগে ২০১৪ সালে ইসরাইলি বাহিনী গাজায় অভিযান চালাতে গেলে তাদের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছিল।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page