October 1, 2026, 5:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামল ; ইসরাইলকে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তা ইসরাইলের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে ছড়িয়ে দেয়া অগ্রহণযোগ্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গত সাত অক্টোবর থেকে বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর ইসরাইল সিরিয়ার ওপর হামলা বাড়িয়ে দেয়ার প্রেক্ষাপটে এই হুশিয়ার উচ্চারণ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল (মঙ্গলবার) তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে ইসরাইলের বিমান হামলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। দুই মন্ত্রীই জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির মধ্যে চলমান সঙ্কট মীমাংসার জন্য বাইরের শক্তিতে ডেকে আনা বিপজ্জনক পদক্ষেপ।

গত সাত অক্টোবর ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত দখলদার সেনারা অন্তত তিনবার সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এতে সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দর কয়েক দিনের জন্য অচল হয়ে পড়ে।

এর মধ্যে একটি হামলার কথা স্বীকার করেছেন জার্মানিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন, ইরান থেকে অস্ত্র সরবরাহ বিঘ্নিত করার জন্য সিরিয়ার ওপরে এই হামলা চালানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page